২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৫ জুলাই ২০২০ www.24ghonta.news১০ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৫ জিলহজ ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে লরীর ধাক্কায় বৃদ্ধ মহিলা নিহত

সড়ক দুর্ঘটনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২০ । ১০:০৭ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নুর বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার বিকালে পৌরসদরের পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নুর বেগম উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মনছুর ভূঁইয়া বাড়ির আবুল মনছুর ভূঁইয়ার স্ত্রী।

জানা যায়, নুর বেগম পন্থিছিলা এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে
ফিরে যাওয়ার উদ্দেশ্যে পন্থিছিলা বাজার এলাকায় মহাসড়কে আসেন। বিকাল সাড়ে ৪টার দিকে পন্থিছিলায় মহাসড়কের আইলেনের উপরে গিয়ে দাড়ানো অবস্থায় ঢাকামুখী একটি কন্টেইনার লরি নিয়ন্ত্রন হারিয়ে গিয়ে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বারৈয়াঢালার ইউপি চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিন রেহান।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন