২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ জুলাই ২০২০ www.24ghonta.news১১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৬ জিলহজ ১৪৪১ হিজরি

রাউজানে মরহুম ফজলে রাব্বী চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২০ । ১০:০৭ সকাল

রাউজান প্রতিনিধি:রাউজানের সংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই মরহুম এবি এম ফজলে রাব্বী চৌধুরীর স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । ২৫ জুলাই শনিবার বিকালে রাউজানের গহিরায় মরহুমের বাড়ীস্থ বক্সে আলী চৌধুরী জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

এতে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, রাউজান পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিপলু, যুবলীগ নেতা নোমান, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, ডাবুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী বাবর, আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী এরশাদ প্রমুখ । খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে মরহুম এবি এম ফজলে রাব্বী চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন আল্লামা কুতুব উদ্দিন ।

২৪ঘণ্টা /এন আর /নিজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন