২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ জুলাই ২০২০ www.24ghonta.news১১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৬ জিলহজ ১৪৪১ হিজরি

রাঙ্গার পরিবর্তে বাবলু আবারও জাতীয় পার্টির মহাসচিব মনোনীত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২০ । ৩:৫০ বিকাল

মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

রোববার (২৬ জুলাই) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য যে, জিয়াউদ্দিন আহমেদ বাবলু মহাসচিব হিসেবে মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হলেন। পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ অদ্য ২৬ জুলাই ২০২০ থেকে কার্যকর বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন