২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৭ জুলাই ২০২০ www.24ghonta.news১২ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৭ জিলহজ ১৪৪১ হিজরি

রাউজানে স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২০ । ৭:৪৭ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : বৈশ্বিক মহামারী করোনা সংকটময় সময়ে স্বাস্থ্য বিধি মেনে চট্টগ্রামের রাউজানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল ২৭ জুলাই (সোমবার) সকাল ১১ টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, রাউজান কলেজ জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল।

রাউজান উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম সুমনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত খতমে কোরআন ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, আওয়ামীগ নেতা তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান বিল্পব, মোহাম্মদ আবছার, ফজল করিম, চন্দ্র সেন বড়ুয়া, ফোরকান উদ্দিন সিরাজী, নাছির উদ্দিন বাদশা, সৈয়দ মোহাম্মদ আলম, বশর কোম্পানি, জাবেদ হোসেন, ডা: ফিপন বড়ুয়া, সাইফুল ইসলাম বখতিয়ার, সাইফুদ্দিন শেখর, সাইফুদ্দিন বাবর, মোহাম্মদ এরশাদ ও এস এম আবদুল্লা আল জাবেদ প্রমূখ। দোয়া, মিলাদ পরিচালনা করেন রাউজান কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বোরহান উদ্দিন।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন