২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৭ জুলাই ২০২০ www.24ghonta.news১২ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৭ জিলহজ ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে গাউসিয়া কমিটিকে এমপি দিদারের অক্সিজেন সিলিন্ডার প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২০ । ৯:৩৯ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখাকে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

সোমবার বিকালে গাউসিয়া কমিটির পক্ষে সিলিন্ডারগুলো গ্রহন করেন সংগঠনের সীতাকুণ্ড উপজেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারন সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুজিবউদ্দীন আলকাদেরী, দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ্, মোঃ মামুনুর রশিদ, নুর উদ্দিন ও রমজান আলী রুবেল।

সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম করোনাভাইরাসে মৃত ব্যক্তির দাফন, আক্রান্ত ব্যক্তির চিকিৎসাসহ বিভিন্ন সহযোগীতার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখা বিশেষ অবদান রাখায় তাদেরকে অভিনন্দন জানান।

এছাড়া ভবিৎষতে যেকোন ধরণের মানবিক সহযোগীতার আশ্বাস দেন তিনি।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন