২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৭ জুলাই ২০২০ www.24ghonta.news১২ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৭ জিলহজ ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডের বার আউলিয়ায় বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২০ । ১১:৩০ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বাসের ধাক্কায় এক যুবক (৪৫) নিহত হয়েছে। সোমবার বেলা ৩ টার সময় উপজেলার বারআউলিয়া মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যেক্ষদর্শী মোঃ নাছির জানান, বেলা তিনটার দিকে উপজেলাধীন মহাসড়কের বারআউলিয়া মাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় বারৈয়ারহাটগামী উত্তরা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

বিষয়টি এ প্রতিবেদক তাৎক্ষনিক কুমিরা ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশও ঘটনাস্থলে হাজির হয়। চমেক হাসপাতলে
চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে যুবকটি মারা যান।

এব্যাপারে এস.আই কাউছার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি উত্তরা গাড়ির নিচে চাপা পড়ে লোকটি গুরুতর আহত হলে তাকে চমেকে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। তার বয়স আনুমানিক ৪০-৪৫ হতে পারে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। লোকটির পরণে লাল রংয়ের হাফ শার্ট এবং পরনে লুঙ্গি ছিলো। লাশ বর্তমানে চমেকে রয়েছে।

এদিকে উত্তরা বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে ড্রাইভারসহ বাসটি আটক করে।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন