২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ জুলাই ২০২০ www.24ghonta.news১৪ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৯ জিলহজ ১৪৪১ হিজরি

অবৈধভাবে বালু উত্তোলন: ঠাকুরগাঁওয়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও যন্ত্রপাতি জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২০ । ৫:৫২ সন্ধ্যা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অবৈধভাবে বালু উত্তোলনের সময় ঠাকুরগাঁওয়ে রাজা নামের এক বালু ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

২৯ জুলাই (বুধবার) সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের ২৯ মাইল পূর্ব বেগুনবাড়ি জেলেপাড়া গ্রামে অবৈধ্যভাবে বালু উত্তোলণ করায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী এ আদেশ দেন।

রাজা ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।অবৈধভাবে বালু উত্তোলনের সময় ওই ব্যাবসায়ীর কাছ থেকে ৩৩ হর্স পাওয়ারের ১টি ড্রেজার মেশিন, ২০ ফুট ও ১০ সাইজের ৩৫ টি পাইপ, ১টি স্কেভেটার মেশিন ও ২০ হাজার সিএফটি প্রায় ৩০০ গাড়ি বালু জব্দ করা হয়।

সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারায় পাম্প বা ড্রেজিং এর মাধ্যমে অনুমতি ছাড়া অবৈধ্যভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন এর অপরাধ আইনের ১৫ (১) ধারায় রাজা (৩৫) কে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন