২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ জুলাই ২০২০ www.24ghonta.news১৪ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৯ জিলহজ ১৪৪১ হিজরি

বাঁশবাড়িয়া ইউপি’র উদ্যেগে দুই কি.মি.বেড়িবাঁধে ৫ হাজার গাছের চারা রোপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২০ । ৮:৫৬ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে সোয়া দুই কি.মি দীর্ঘ বেড়িবাঁধ এলাকায় ৫ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় আকিলপুর, জমাদারপাড়া-বোয়ালিয়াকূলের পুনঃসংস্কারকৃত বেড়িবাঁধে বৃক্ষরোপণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এম.ডি.ই আনিছ হায়দার খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, ইউনিয়ন পরিষদ সচিব দিদারুল আলম, ইউপি সদস্য মোঃ রাশেদ, আলমগীর, মোঃ হাসান, মোঃ শফিউল আলম, মহিলা সদস্য নুরনাহার বেগম, আওয়ামীলীগ নেতা আরশাদ মাহমুদ, কামরুজ্জামান, জিকু, পেয়ার আহমদ, নুরনবী, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, সেলিম মজিদ, নুর উদ্দিন জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন চৌধুরী, আশরাফ, ফারুক, তুহিন, রানা, হাসান, নাজমুল, মুন্না প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন