২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২০ www.24ghonta.news১৫ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১০ জিলহজ ১৪৪১ হিজরি

বোয়ালখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ । ১:০১ দুপুর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মো.এনামুল হক (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে সাদারপাড়া এলাকার একটি মসজিদের পুকুরে অজু করতে নামলে এ ঘটনা ঘটে।

নিহত এনামুল হক ওই এলাকার সাদারপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের অলি সিকদার পাড়ার মৃত সোলাইমান সওদাগরের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, মসজিদের পুকুরের পানি নিষ্কাশনের জন্য বসানো বৈদ্যুতিক মোটরের কারণে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে গিয়েছিলো। ওই পুকুরে বুধবার রাতে অজু করতে নামলে এনামুল বিদ্যুৎ স্পৃষ্ট হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

২৪ ঘণ্টা/এম আর/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন