২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২০ www.24ghonta.news১৫ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১০ জিলহজ ১৪৪১ হিজরি

রাউজানের উরকিরচরে দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধন কাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ । ৯:০১ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের উত্তর উরকিরচর এলাকায় দৃষ্টিনন্দন জামে মসজিদের শুভ উদ্বোধন আমাগীকাল শুক্রবার।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
আলহাজ্ব নুর মোহাম্মদ জানান, উত্তর উরকিরচর জামে মসজিদের কাজ অনেকটা সমাপ্ত হয়েছে, আগামীকাল (৩১শে জুলাই) শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদেরর উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন