২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩১ জুলাই ২০২০ www.24ghonta.news১৬ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১১ জিলহজ ১৪৪১ হিজরি

সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ । ১২:৪৪ দুপুর

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লামা তাজপুরের তানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকার স্বপন কুমার তার স্ত্রী লাভলী রানী সরকার, তাদের ৮ ও ১০ বছরের দুই ছেলে ও প্রাইভেটকার চালক। এছাড়াও আহত অবস্থায় ১৩ বছরের এক শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের সবাই প্রাইভেটকার যাত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের ওসমানীনগরের লামা তাজপুরের তানপুর এলাকায় কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে প্রাইভেটকারটি বাসের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত ও একজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস কেটে প্রাইভেটকার বের করে। আহত যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন