২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩১ জুলাই ২০২০ www.24ghonta.news১৬ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১১ জিলহজ ১৪৪১ হিজরি

বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে ৫ নৌকা আরোহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ । ৮:৫৩ রাত

টাঙ্গাইলের বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকার ৫ জন আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া এ তথ্যটি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের স্ত্রী (৩২), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম ( ২৫)।

ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, ‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল। গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এসময় নৌকাটি ডুবে যায়।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন