২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩১ জুলাই ২০২০ www.24ghonta.news১৬ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১১ জিলহজ ১৪৪১ হিজরি

পবিত্র ঈদ-উল-আযহা’য় ওয়াসিকা আয়শা খান এমপি’র শুভেচ্ছা ও অভিনন্দন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ । ১১:৩৭ রাত

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ওয়াসিকা আয়শা খান এমপি।

হযরত ইব্রাহীম (আঃ) মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে স্বীয় প্রিয়বস্তুকে উৎসর্গ করার মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোস্ত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে শান্তি, সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন।

এক সংকটময় সময়ে এ বছর আমরা পবিত্র ঈদ-উল-আযহা উদ্‌যাপন করছি। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। বর্তমান সরকার এ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। জনগণের প্রতি সকল সহযোগিতা অব্যাহত রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

এই সংকটময় সময়ে আমাদের স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, পুলিশ, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, ব্যাংকার ও পরিচ্ছন্নতাকর্মীসহ যারা জীবন বাজি রেখে মানুষের সেবা করে যাচ্ছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

পাশাপাশি আমি এই মহামারিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কুরবানি করার অনুরোধ জানাই। আমরা যেন ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করি যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পায়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন