২৪ ঘন্টা নিউজ
শনিবার ১ আগস্ট ২০২০ www.24ghonta.news১৭ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১২ জিলহজ ১৪৪১ হিজরি

জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২০ । ৯:৪৯ সকাল

চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালাহ মসজিদে সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে পবিত্র ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল পৌনে ৮টায় প্রধান ঈদ জামাত শুরু হয়। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

নামাজ শেষে মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

নামাজের আগে মুসল্লিদের প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়।

একই মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৯টায়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন