২৪ ঘন্টা নিউজ
শনিবার ১ আগস্ট ২০২০ www.24ghonta.news১৭ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১২ জিলহজ ১৪৪১ হিজরি

বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপ ইয়ার্ডে ক্রেন ভেঙে নিহত ১১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২০ । ৮:২৬ রাত

শিপইয়ার্ডে কাজ চলাকালে শ্রমিকদের মাথার উপর হুড়মুড় করে ভেঙে পড়ল ক্রেন। তাতে চাপা পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার ভারতের বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপ ইয়ার্ড লিমিটেডে এই দুর্ঘটনা ঘটেছে।

বিশাখাপত্তনম সূত্রে জানা গেছে, ক্রেন কতটা ভার বহন করতে পারবে তারই পরীক্ষা চলছিল শিপইয়ার্ডে। ঠিক সেই মুহূর্তেই ভেঙে পড়ে ওই ক্রেনটি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশাখাপত্তনম পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ৪ জন ওই শিপইয়ার্ডের স্থায়ী কর্মী।

বাকিরা চুক্তিভিত্তিক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। হতাহতদের উদ্ধার করা হয়। পাঠানো হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে ১১ জন মারা গেছেন।
দুর্ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা গেছে, ওই বিশাল আকৃতির ক্রেনটি কী ভাবে হুড়মুড় করে ভেঙে পড়ছে। সেই সময় তার নিচে কাজ করছিলেন শ্রমিকরা। আচমকা এমনটা ঘটে যাওয়ায় অনেকেই নিজেকে সরাতে পারেননি। ক্রেন চাপা পড়েই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বিশাখাপত্তনম জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। অন্ধ্রের উপকূলবর্তী শহর বিশাখাপত্তমের হিন্দুস্তান শিপইয়ার্ডে জাহাজ নির্মাণ, মেরামতি, সাবমেরিন তৈরির কাজও হয়। গতকয়েক মাসে বেশ কয়েকটি দুর্ঘটনার সাক্ষী থেকেছে বিশাখাপত্তনম। মাস তিনেক আগে উপকূলবর্তী ওই শহরেই এলজি পলিমার্স কারখানা থেকে গ্যাস লিক করে বড়সড় দুর্ঘটনা ঘটে। কয়েকজনের মৃত্যু হয়। গত জুলাইতে সেখানকার একটি কারখানাতে বিস্ফোরণ ঘটে। এবার ক্রেন ভেঙে দুর্ঘটনা ঘটলো।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন