২৪ ঘন্টা নিউজ
রবিবার ২ আগস্ট ২০২০ www.24ghonta.news১৮ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৩ জিলহজ ১৪৪১ হিজরি

মিরসরাইতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২০ । ৩:২৭ বিকাল

আশরাফ উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি : মিরসরাইয়ের কাটাছরা এলাকায় পানিতে পড়ে ২ কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলো তাসফিয়া তাবাচ্ছুম (৬) ও তাসফীন আক্তার মারিয়া (৬)। তরা একে অপরের চাচাতো জেঠাতো বোন ও সমবয়সি খেলার সাথী।

রবিবার (২ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টায় বাড়ির পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে গিয়ে তাদের মৃত্যুর ঘটনা ঘটে।

জানাগেছে, কাটাছরা ইউনিয়নের তেতৈয়া এলাকার সিদ্দিকুর রহমান মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটেছে। ওই বাড়ির বাসিন্দা শাজাহাজান খানসাবের কন্যা তাসফিয়া তাবাচ্ছুম (৬) ও একই বাড়ির তার ছোট ভাই মোশারফ হোসেন সুমন কন্যা তাসফিয়া আক্তার মারিয়া (৬) দুপুরে গোসল করার জন্য পরিবারের সংস্যদের অগোছরে পুকুরে নামে। গোসল করার কোন এক মুহূর্তে তারা পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাদের না দেখতে পেরে খোজাখুজি করার পর পানিতে তাদের মৃত দেহ দেখতে পায়। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করলেও ততোক্ষনে অনেক দেরি হয়ে যায়। অবুজ দুই শিশুর মৃত্যুতে বাড়ি জুড়ে ছলছে শোকের মাতম। বার বার মূর্চা যাচ্ছে তাদের পিতা-মাতা। তাদের আর্তচিৎকারে ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

অবুজ মায়া মাখা দুই কন্যা সন্তানের মৃত্যুর শোকে সামিল হয়েছেন আশপাশের শতশত লোকজন। কথা বলতে গিয়ে তাদের অনেকের গলা ভারি হয়ে আসে চোখে গড়িয়ে পড়ে নিরব অস্রু জল।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন