২৪ ঘন্টা নিউজ
রবিবার ২ আগস্ট ২০২০ www.24ghonta.news১৮ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৩ জিলহজ ১৪৪১ হিজরি

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২০ । ৮:০৪ রাত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার এক টুইট বার্তায় তিনি একথা জানিয়েছেন।

টুইট বার্তায় অমিত শাহ জানান, উপসর্গ দেখা দেয়ায় করোনা পরীক্ষা করানোর পর ফল পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা এমুহূর্তে স্থিতিশীল হলেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে নেয়া হয়েছে তাকে।

গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের আইসোলেশনে থাকার এবং করোনা পরীক্ষা করানোর অনুরোধ করেন অমিত শাহ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন