রাউজান প্রতিনিধি :রাউজান হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলামের সুস্ততা কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ৩ আগস্ট সোমবার সকাল ১০ টায় ইউপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন।দোয়া মাহফিলে শরিক হন ইউপি সচিব মাহবুবুল আলম,মেম্বার শামসুল আলম চৌধুরী,মেম্বার মুহাম্মদ আলী,আওয়ামীলীগ নেতা জালাল আহমেদ,মাওলানা রফিকুল ইসলাম,মাওলানা হারুনুর রশিদ
কাদেরী,মাওলানা সৈয়দ লুৎফুর রহমান,শায়ের মাওলানা আবদুল মাবুদ,বোর্ড কর্মচারী মুহাম্মদ ইদ্রিছ,মুহাম্মদ মমতাজ উদ্দিন প্রমুখ।উল্লেখ্য,৩১জুলাই করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার পরপরই রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ও উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুলের নির্দেশে রাউজান আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছেন করোনার সম্মুখ যোদ্বা হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম।দোয়া মাহফিলে হলদিয়া ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী হাসান মুরাদ রাজুর সুস্ততাও কামনা করা হয়।
২৪ঘণ্টা /এন আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২০ । ২:৫২ দুপুর