২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৪ আগস্ট ২০২০ www.24ghonta.news২০ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৫ জিলহজ ১৪৪১ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি খোরশেদ আলম সুজনের কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০ । ৮:৫৪ রাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে নিয়োগ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনিযুক্ত প্রশাসক।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এর স্মারক নম্বর:৪৬.০০.০০০০.০৭১.১৮.০৯২.২০২০.৪০৮/১(১৫), তারিখ: ৪ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ মোতাবেক প্রশাসক নিয়োগের এ প্রজ্ঞাপন জারি করা হয়।

তিনি আরো বলেন জাতির জনকের কন্যা, প্রধানমন্ত্রী যে আস্থা এবং বিশ্বাস নিয়ে এ দায়িত্ব অর্পন করেছেন তা জীবন দিয়ে হলেও রক্ষায় সচেষ্ট থাকবেন তিনি। নিজের জীবনের সমস্ত মেধা ও মনন দিয়ে নগরবাসীর সেবা করার প্রত্যয় জ্ঞাপন করে তিনি বলেন আমার যোগ্যতা, অভিজ্ঞতা সবকিছু দিয়ে কাজ করার চেষ্টা করবো। নগরবাসীর যে কোন দুর্ভোগ কিংবা সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবেন নবনিযুক্ত প্রশাসক সুজন।

তিনি দায়িত্ব পালনকালে চট্টগ্রামের আপামর জনসাধারণসহ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এছাড়া নেতাকর্মীদের আবেগকে ধারন করার আহবান জানিয়ে তিনি বলেন আগস্ট মাস শোকের মাস, এ মাসে আমাকে অভিনন্দন জানাতে ফুল নিয়ে বাড়াবাড়ি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত কিছু লিখে শোকের পরিবেশটাকে প্রশ্নবিদ্ধ না করারও অনুরোধ জানান তিনি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন