২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৪ আগস্ট ২০২০ www.24ghonta.news২০ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৫ জিলহজ ১৪৪১ হিজরি

খোরশেদ আলম সুজনকে অভিনন্দন জানালেন রেজাউল করিম চৌধুরী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০ । ১০:১১ রাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ পাওয়ায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

এক বিবৃতিতে এম রেজাউল করিম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক পদে আমার দীর্ঘদিনের সহযোদ্ধা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজনকে নিয়োগ দেয়ায় মাননীয় প্রধামন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন।

শুভ কামনা, প্রাণপ্রিয় খোরশেদ আলম সুজন। অভিজ্ঞতা, দেশপ্রেম আর সততায় আপনার যাত্রা পথে সর্বাত্মক সহযোগিতায় থাকব সবসময়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন