২৪ ঘন্টা নিউজ
বুধবার ৫ আগস্ট ২০২০ www.24ghonta.news২১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৬ জিলহজ ১৪৪১ হিজরি

বোয়ালখালীতে মিনি বাস উল্টে নিহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২০ । ১২:৫৫ দুপুর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে মিনি বাস উল্টে ১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ যাত্রী।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।

নিহত যাত্রী আবদুল রাজ্জাক (৪২) বরগুনা জেলার মৃত আবুল মজিদের ছেলে। তিনি বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডীতে তার শ্বশুর বাড়িতে থাকতেন বলে জানিয়েছেন থাকতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

তিনি বলেন, মিনি বাসটি গার্মেন্টস শ্রমিক নিয়ে নগরীর উদ্দেশ্য যাওয়ার পথে আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় উল্টে যায়। এতে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দূর্ঘটনা কবলিত বাসটি ও নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন