২৪ ঘন্টা নিউজ
বুধবার ৫ আগস্ট ২০২০ www.24ghonta.news২১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৬ জিলহজ ১৪৪১ হিজরি

নেত্রকোনায় হাওরে নৌকাডুবিতে ১৭ লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২০ । ৫:১৬ সন্ধ্যা

নেত্রকোনার মদন উপজেলায় পর্যটনকেন্দ্র মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উচিতপুরের সামনে হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলো দুই বোন লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭)। তারা চরশিরতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে।

অন্যদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন উচিতপুরে ঘুরতে আসেন।

পরে ঘুরতে গেলে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মদন থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক জানান, মদন উপজেলার পর্যটনকেন্দ্র ‘মিনি কক্সবাজার’ খ্যাত উচিতপুর হাওরে নৌকাডুবিতে ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। চারজন নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে।

তিনি বলেন, ময়মনসিংহ শহরের একটি মাদ্রাসার শিক্ষার্থী–শিক্ষকেরা উচিতপুরের হাওরে ঘুরতে যান। উচিতপুর ঘাটে বুধবার বেলা দুইটার দিকে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। সেখান থেকে বেলা তিনটা পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন