২৪ ঘন্টা নিউজ
বুধবার ৫ আগস্ট ২০২০ www.24ghonta.news২১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৬ জিলহজ ১৪৪১ হিজরি

শিশু শিক্ষার্থীদের মাঝে হাটহাজারী উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২০ । ৮:১৮ রাত

হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারীতে ৮৫ জন দরিদ্র শিশু শিক্ষার্থীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বুধবার ( ৫ আগস্ট) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন উপজেলার সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির মোট ৮৫ জন দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, করোনা পরিস্থিতে শিশুদের পড়ালেখায় উৎসাহিত করতে সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৮৫ জন শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন