২৪ ঘন্টা নিউজ
বুধবার ৫ আগস্ট ২০২০ www.24ghonta.news২১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৬ জিলহজ ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২০ । ৯:২১ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (৫ আগষ্ট) বেলা তিনটার দিকে কুমিরার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মমতাজ উদ্দিন (২৮), পিতা নুরুচ্ছাপা প্রকাশ নুরু এবং আব্দুর রশিদ মাঝি (২৭) পিতা মৃত সিরাজ মিয়া। তাদের বাড়ি
কক্সবাজার জেলার পেকুয়া থানার পূর্ব উজানটিয়া ইউনিয়নে।

জানা যায়, জিপিএইচ ইস্পাত কারখানায় ব্যবহার করতে গভীর পাহাড়ে ছড়ার পানি জমিয়ে রাখার জন্য বাঁধ নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন শ্রমিকদ্বয়। উক্ত জমানো পানি কারখানায় ব্যবহারের জন্য সেখান থেকে পাইপের মাধ্যমে ফ্যাক্টরিতে সঞ্চয় করা হতো। জমিয়ে রাখা ড্যামের পানির বাঁধে মাটির কাজ করার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই এ দু’জন শ্রমিক নিহত হয়।

নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, জিপিএস কারখানার শ্রমিক নিহতের ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন