২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২০ www.24ghonta.news২২ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৭ জিলহজ ১৪৪১ হিজরি

জঙ্গল সলিমপুরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্নহত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ । ১০:৫৪ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর থেকে গলায় ফাঁস দেওয়া সুরাইয়া আকাতার (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। কিশোরীটি তার মায়ের সাথে অভিমানে আত্নহত্যা করেছে বলে জানান জঙ্গল ছলিমপুর সমাজ পাড়ার সাংগঠনিক এক নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক মোঃ ইস্রাফিল আলম। আজ

বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকাল ৫ টার সময় ৯নং সমাজের রিনার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে লাশটি ময়না তদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা। সুরাইয়া আক্তার জঙ্গল ছলিমপুর ৯ নং সমাজ এলাকার আব্দুল খালেকের কন্যা। তাদের গ্রামের বাড়ি বড়গুনা জেলায়। জানা যায়, সুরাইয়া আক্তারকে তার মা বকাবকি করলে সে অভিমান করে ঘরের তিরের সাথে গলায় উড়না পেঁছিয়ে আত্নহত্যা করে। আওয়ামীলীগ নেতা মোঃ ইস্রাফিল বলেন, তারা এখানে খাস জায়গায় বসবাস করছে অনেকদিন ধরে। কিশোরীটি তার মার সাথে রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। আমি বিষয়টি থানায় জানালে ওসি ফিরোজ হোসেন মোল্লা নিজে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।

২৪ঘণ্টা/এন আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন