২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২০ www.24ghonta.news২২ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৭ জিলহজ ১৪৪১ হিজরি

রাউজান প্রেসক্লাবের নতুন কার্যকরি কমিটি গঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ । ১১:০৬ রাত

রাউজান প্রতিনিধি :রাউজান প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন কল্পে সাধরন সভা প্রেসক্লাব সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে ফকিরহাটস্থ অস্থায়ি কার্যালয়ে অনুষ্টিত হয়।৬আগস্ট বৃহস্পতিবার দুপুরে অনুষ্টিত সাধারন সভাটি যৌথ সঞ্চানার দায়িত্বে ছিলেন সাংবাদিক মোরসেদ হোসেন চৌধুরী ও সাংবাদিক এস এম ইউছুফ উদ্দীন।কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভাটি আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।সভায় সকলের সর্বসম্মতি ক্রমে সভাপতি মনোনীত হন দৈনিক সমকাল ও দৈনিক সূপ্রভাত বাংলাদেশের প্রতিনিধি শফিউল আলম ও গনতান্ত্রিক পক্রিয়ায় ভোটে সেক্রেটারী নির্বাচিত হন দৈনিক ইত্তেফাক ও সিপ্লাসের প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন জুবায়ের।

সাধারণ সভায় বক্তব্য রাখেন সাবেক প্রেসক্লাব সভাপতি মীর আসলাম,সাবেক সভাপতি জাহেদুল আলম,সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন,সাবেক সভাপতি প্রদিপশীল,নাসির উদ্দিন রকি প্রমুখ।এতে কার্যকরি কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ,সহ সভাপতি সাহেদুর রহমান মোরসেদ,সহ সভাপতি নেজাম উদ্দিন রানা,যূগ্ন সম্পাদক এম রমজান আলী,সাংগঠনিক সম্পাদক ও (অতিরিক্ত দায়িত্ব অর্থ সম্পাদক) পদে এম কামাল উদ্দিন হাবিবী,নির্বাহী সদস্য পদে মীর আসলাম,জাহেদুল আলম,মাওলানা এম বেলাল উদ্দিন,প্রদীপ শীল,মোরশেদ হোসেন চৌধুরী, তৈয়ব চৌধুরী, নাসির উদ্দিন রকি, এস এম ইউছুফ উদ্দিন,এস এম ফখরুল ইসলাম। এক বছর মেয়াদী নির্বাচিত কার্যকরি কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সংবাদকর্মী হাবিবুর রহমান,আমির হামজা,আরাফাত হোসেন,সাজ্জাদ হোসাইন।

২৪ঘণ্টা/এন আর /নিজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন