২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৭ আগস্ট ২০২০ www.24ghonta.news২৩ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৮ জিলহজ ১৪৪১ হিজরি

চট্টগ্রামে আরও ১২৮ জনের করোনা শনাক্ত, মোট ১৪৮৭৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ । ৯:১৫ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১২৮ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১০৩ জন এবং উপজেলাগুলোতে ২৫ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৮৭৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহরে ২ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৭৮ টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২ জন এবং উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬৭ টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৮ জন এবং উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল ৮৭ টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৩ জন এবং উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১১০ টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮ জন এবং উপজেলায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ৯৪ টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে নগরে ২৫ জন এবং উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ল্যাবে গতকাল ১৬৪ টি নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে নগরে ৩৭ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ১২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৮৯২ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১২৮ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৪৮৭৪ জন। এর মধ্যে নগরে ১০৪৪৮ জন এবং উপজেলায় ৪৪২৬ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : লোহাগাড়া ১, সাতকানিয়া ২, পটিয়া ১, বোয়ালখালী ১, রাঙ্গুনিয়া ১, রাউজান ১, ফটিকছড়ি ৪, হাটহাজারী ৪, সীতাকুণ্ড ৬, সন্দ্বীপ ২ এবং মিরসরাই ২ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৪০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৬৭ এবং উপজেলায় ৭৩ জন। এছাড়া নতুন ১১৮ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯৫৬ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন