২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৭ আগস্ট ২০২০ www.24ghonta.news২৩ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৮ জিলহজ ১৪৪১ হিজরি

করোনা আক্রান্ত সানাই আইসিইউতে ভর্তি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ । ৫:১০ সন্ধ্যা

করোনাভাইরাসে আক্রান্ত ভার্চ্যুয়াল জগতে আলোচিত সানাই মাহবুবের শারীরিক অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বেলা সোয়া ১২ টায় সানাইয়ের বড় ভাবি শাহিনা আফরোজ মিষ্টি এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু আজ সকালে সানাইয়ের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করলে তাকে আইসিইউতি নেয়া হয়।

এর আগে জানা গেছে, সানাইয়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গলাব্যথা ও কাশির সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে সানাইয়ের। শরীরও বেশ দুর্বল। তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসার পর সানাই বলেছেন, দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার ফলাফল এসেছে আমি করোনা পজিটিভ। আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।

উল্লেখ্য, দেশীয় শোবিজের আলোচিত নাম সানাই মাহবুব। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সানাই নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। কিন্তু ক্যারিয়ার শুরু পর থেকেই বিভিন্ন সময়ে বিতর্কের শিকার হয়েছেন তিনি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন