রাউজান উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। এই ঘটনাটি ঘটেছে আজ ২৩ অক্টোবর বুধবার সকালে।
স্থানীয়রা জানিয়েছে আট বছর বয়সী শিশু বন্ধন বড়ুয়া খেলতে গিয়ে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে নোয়াপাড়ার পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শরীর পরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন হাসপাতালের কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি।
নিহত শিশু আবুরখীল গ্রামের শ্রীজীব বড়ুয়ার বাড়ীর অঞ্জন বড়ুয়ার পুত্র।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ । ৮:৩৪ রাত