২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৭ আগস্ট ২০২০ www.24ghonta.news২৩ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৮ জিলহজ ১৪৪১ হিজরি

হরিপুরে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ । ৯:৪৫ রাত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ওয়াদুদ (৬০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, ৫নং হরিপুর ইউনিয়নের কান্দাল গ্রামের পার্শ্ববর্তী নাগর নদীতে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদরের আঃ ওয়াদুদ (৬০) বৃহস্পতিবার (৬ই আগষ্ট) সকালে মাছ ধরতে গিয়ে দুপুরে নদীর পানিতে নিখোঁজ হয়। ঐ দিন অনেক খোজখুজি করেও পাওয়া যায়নি তাকে।

পরদিন শুক্রবার (৭ আগস্ট) সকালে রানীশংকৈল ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় পরিবারের লোকজন স্থানীয়দেরকে সাথে নিয়ে অনেক খোঁজাখুঁজির পরে সকাল ৯টায় ওয়াদুদ এর মৃত দেহ টি নাগর নদী থেকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৫নং হরিপুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান (মংলা)।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন