২৪ ঘন্টা নিউজ
শনিবার ৮ আগস্ট ২০২০ www.24ghonta.news২৪ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৯ জিলহজ ১৪৪১ হিজরি

বঙ্গমাতার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাউজানে দোয়া মাহফিল ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২০ । ৬:২১ সন্ধ্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী
উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সভাপতি, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।

রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল।

উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের
সহ সভাপতি কাজী ইকবাল, কামরুল হাসান বাহাদুর, শাহ আলম চৌধুরী, ইরফান আহমেদ চৌধুরী, শাহজাহান ইকবাল, রাউজান পৌর প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট দীপক দত্ত, চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরু, সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, পৌর কাউন্সিলর শওকত হাসান, পৌর আওয়ামীলীগ নেতা তসলিম উদ্দীন, মুছা আলম খান চৌধুরী, আব্দুল লতিফ, পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী হাসান, সাবের হোসেন, আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, নাসির উদ্দিন, তানভীর চৌধুরী, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দীন জামাল চিশতি, মোঃ এরশাদ, তৌহিদ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ বোরহানকাদের আল কাদেরী।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন