২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৮ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৪ সফর ১৪৪১ হিজরি

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক পরিবহন-শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ । ৮:৪৫ রাত

জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক সংস্কারের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকের ডাকে অর্নিধিষ্ট কালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম তাঁর কার্যালয়ে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের নিয়ে বৈঠকে বসেন।

বৈঠকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম, জগন্নাথপুর-সিলেট মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠক শেষে আজ বেলা ২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

জগন্নাথপুর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম নিশ্চিত করেছেন। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেয়া হয়েছে সড়কে মেরামতের কাজ শুরু হবে। এজন্য ধর্মঘট প্রত্যাহার করে বৃহস্পতিবার থেকে পুনরায় গাড়ি চলাচল শুরু হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন