আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে গত ৮ আগষ্ট (শনিবার) মারগব মুসল্লী স্থানে মোহাম্মদ আবুল কালাম কৃষি খামার বাড়ি শুভ উদ্বোধন করা হয়।
মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে, মোহাম্মদ ইয়াছিন তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন আব্দুল মালেক ব্যবস্থাপক জনতা ব্যাংকের ম্যানেজার দুবাই শাখা।
প্রধান অতিথি ছিলেন আইয়ুব আলী বাবুল সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশদ বিজনেস কাউন্সিল দুবাই।
বিশেষ অতিথি ছিলেন কাজী মোহাম্মদ আলী সভাপতি বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটি, আনসারুল হক আনসার সাধারণ সম্পাদক, মির আহমদ সহ সভাপতি, রাশেদুল আলম দুলাল অর্থ সম্পাদক, আবদুস সবুর বিশিষ্ট ব্যবসায়ী, সাইফুল করিম প্রচার সম্পাদক, মহাম্মদ মঞ্জু সহ প্রচার সম্পাদক সহ স্থানীয় আরো অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন বর্তমানে করোনার মহামারীতে এই ধরনের একটা প্রজেক্ট নতুন করে চালু করা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার প্রবাসের মাটিতে এই ধরনের একটা গ্রীন পরিবেশ তৈরি করার উদ্যোগ দেখে সবাই মোঃ আবুল কালাম ভাইকে সাধুবাদ জানান এবং নানান রকমের দিকনির্দেশনা দিয়ে সকল প্রকারের সহযোগিতা করার আশ্বাস দিলেন।
২৪ ঘণ্টা/এম আর/মানিক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২০ । ১১:০১ সকাল