২৪ ঘন্টা নিউজ
সোমবার ১০ আগস্ট ২০২০ www.24ghonta.news২৬ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২১ জিলহজ ১৪৪১ হিজরি

জামিন পেলেন সিনহার সহকর্মী সিফাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২০ । ১১:৪১ সকাল

মাদক ও হত্যা মামলায় জামিন পেয়েছেন কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের সহযোগী সিফাত।

সোমবার (১০ আগস্ট) শুনানি শেষে কক্সবাজারের চিফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ জামিন আবেদন মঞ্জুর করেন।

একইসাথে সিফাতের বিরুদ্ধে করা দুটি মামলার তদন্তভার পুলিশের কাছ থেকে র‌্যাবে দেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

এর আগে রবিবার জামিন পান সিনহার আরেক সহযোগী শিপ্রা দেবনাথ। শিপ্রা ও সিফাত দুজনই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।

গতকাল সিফাতেরও জামিন আবেদন করা হয়। বিচারক তামান্না ফারার আদালতে সিফাতের বিরুদ্ধে করা দুটি মামলার শুনানি হয়। তবে সিফাতের জামিন আদেশ সোমবার নির্ধারণ করেন বিচারক।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন