২৪ ঘন্টা নিউজ
সোমবার ১০ আগস্ট ২০২০ www.24ghonta.news২৬ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২১ জিলহজ ১৪৪১ হিজরি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২০ । ৪:০৩ বিকাল

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

সোমবার এক টুইটবার্তায় নিজেই জানিয়েছেন, তার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

গত কয়েকদিনে তার সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন প্রণব মুখার্জি। আর করোনা পরীক্ষাও করিয়ে নিতে অনুরোধ করেছেন তিনি।

প্রণব জানান, অন্য একটি চিকিত্‍‌সার জন্য হাসপাতালে গিয়ে আজ আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের কাছে অনুরোধ করছি যেন তারা নিজেদের আইসোলেশনে রাখেন এবং কোভিড ১৯ পরীক্ষা করিয়ে নেন।

গত সপ্তাহে কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন