২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১১ আগস্ট ২০২০ www.24ghonta.news২৭ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২২ জিলহজ ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে সাড়ে ৭ বছরের শিশু কন্যা ধর্ষনের শিকার, পালিয়েছে ধর্ষক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ । ১১:৪২ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে সাড়ে ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ উঠেছে মো. হৃদয় নামে এক যুবকের বিরুদ্ধে। চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে হৃদয়। সোমবার সন্ধ্যায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ কনফিডেন্স সিমেন্ট কারখানার পশ্চিমে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেছে। শিশুটি বর্তমানে
আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা আছে।

ধর্ষক হৃদয় ঐ এলাকার ফৌজদারীর বাড়ির আবদুল মোনাফ এর পুত্র। ঘটনার পর থেকে সে পালিয়ে যায়। ধর্ষক হৃদয় সম্পর্কে শিশুটির দূর সম্পর্কের চাচা হয় বলে জানান শিশুর মা। মামলা সূত্রে জানা যায়, সোমবার দুপুরের পর কয়েকজন সহপাঠির সাথে নিজ বাড়ির উঠোনে খেলা করছিল শিশুটি। এ সময় তাকে নিজের ঘরে ডেকে নেয় একই বাড়ির হৃদয়। পরে চকলেট দিবে বলে শিশুটিকে ধর্ষণ করে সে। এ সময় শিশুর চিৎকার বাইরে না যাওয়ার জন্য জোরে গান বাজিয়ে রাখে সে। ধর্ষণের পরই শিশুটিকে ঘরে রেখে বাড়ি ছেড়ে পালিয়ে যায় হৃদয়। পরে শিশুটি নিজের ঘরে গিয়ে মায়ের কাছে সব খুলে বলে। প্রথমে লোকলজ্জার ভয়ে কাউকে না জানালেও রক্তক্ষরণ বন্ধ না হওয়াতে দুপুরে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। মামলার বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, মামলার পর পরই পুলিশ অভিযুক্ত হৃদয়কে আটকের জন্য তার বাড়িতে অভিযান চালায়। কিন্তু সে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। তবে আসামীকে আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে।

২৪ঘণ্টা/এন আর /দুলু

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন