২৪ ঘন্টা নিউজ
বুধবার ১২ আগস্ট ২০২০ www.24ghonta.news২৮ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৩ জিলহজ ১৪৪১ হিজরি

রুমিন ফারহানা করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২০ । ৭:৩৭ রাত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেন, ‘আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।’

২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত ৫০ নং আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন