২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২০ www.24ghonta.news২৯ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৪ জিলহজ ১৪৪১ হিজরি

টিকিট হাতবদল করে ট্রেনে উঠলে তিন মাসের জেল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ । ৪:৩৬ বিকাল

ট্রেনে ভ্রমণের জন্য ক্রয়কৃত টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদী টিকিট হাত বদল করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্তৃপক্ষ থেকে যাত্রী সাধারণের উদ্দেশ্য বলা হয়েছে যে, ট্রেনে ভ্রমণের জন্য ক্রয়কৃত টিকিট, রিটার্ন টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদী টিকিট হস্তান্তরযোগ্য নয় এবং এটি কেবল মাত্র যে ব্যক্তি বা যাত্রীর ভ্রমণের জন্য প্রদান করা হবে সেই ব্যক্তি এবং উহাতে সুনির্দিষ্টভাবে যে সকল স্থানে বা মধ্যে ভ্রমণের অনুমতি প্রদান করা হবে সেই স্থানসমূহের মধ্যে প্রযোজ্য হবে।

সাধারণ যাত্রীদের উদ্দেশ্য আরো বলা হয়েছে যে, যদি কোন ব্যক্তি ট্রেনে ভ্রমণের নিজ টিকেট, রিটার্ন টিকেট অথবা নির্দিষ্ট মেয়াদী টিকেট কারো নিকট হস্তান্তর বা বিক্রয় করে তাহলে শাস্তিস্বরূপ বিক্রেতাকে তিন মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা অর্থদণ্ড অথবা উভয় প্রকারের দণ্ডে দণ্ডিত করা হবে

অনুরূপভাবে টিকেটের ক্রেতা অন্যের টিকিট ব্যবহার করলে অথবা ব্যবহার করার চেষ্টা করলে সে একবার একক ভ্রমণের সমান অতিরিক্ত ভাড়ার জন্য দণ্ডিত হবে।

কর্তৃপক্ষ আরো বলেছে, রেলভ্রমণ করতে অন-লাইন/মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের টিকেট সংগ্রহ করতে এবং অন্যের নামে ক্রয়কৃত টিকিটে রেলভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন