২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২০ www.24ghonta.news২৯ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৪ জিলহজ ১৪৪১ হিজরি

করোনা : আরও ৪৪ মৃত্যু, নতুন শনাক্ত ২৬১৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ । ৫:০৩ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২৬১৭ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট দুই লাখ ৬৯ হাজার ১১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫৫৭ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের কিছু মিলিয়ে ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১ জনে। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৬১৭ জনের মধ্যে। এতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ৬৯ হাজার ১১৫ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৪ জন। তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৫৫৭ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৮২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৪ হাজার ৮৭১ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৫ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ দুই হাজার ৮১৩ জন (৭৮ দশমিক ০৮ শতাংশ) এবং নারী ৭৪৪ জন (২০ দশমিক ৯২ শতাংশ)।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন