২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২০ www.24ghonta.news২৯ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৪ জিলহজ ১৪৪১ হিজরি

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিরাস্থ আইআইইউসি’র বিশেষ কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ । ৯:৩৯ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট শনিবার ফজর ও যোহর নামাজ শেষে আইআইইউসি কেন্দ্রীয় মসজিদে শহীদ স্মরণে বিশেষ দোয়া, জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন এবং সকাল এগারটায় ভাচুর্য়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন।

আইআইইউসি’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এই ভাচুর্য়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আইইউসি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ।

আরো বক্তব্য রাখবেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ দেলাওয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব:)।

আলোচনা শেষে রয়েছে ১৫ আগস্ট শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন