২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৪ আগস্ট ২০২০ www.24ghonta.news৩০ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৫ জিলহজ ১৪৪১ হিজরি

করোনায় বড়াইগ্রাম থানার পরিদর্শকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ । ১২:২৪ দুপুর

করোনায় আক্রান্ত হয়ে নাটোরের বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সুমন আলীর (৪০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

পুলিশ সুপার লিটন কুমার বলেন, করোনার সময়ে সাধারণের আইনি সেবা নিশ্চিত করতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর নাটোরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার স্বাস্থ্যের অবনতি হয়। এর প্রেক্ষিতে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আরও অবনতি হলে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন