২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৪ আগস্ট ২০২০ www.24ghonta.news৩০ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৫ জিলহজ ১৪৪১ হিজরি

ক্যান্সারের কাছে হার মানলেন ফটিকছড়ির জাফর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ । ৩:১০ বিকাল

ফটিকছড়ি প্রতিনিধি : অবশেষে ক্যান্সারের কাছে হার মানলেন ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা পছন মিয়ার কনিষ্ট সন্তান মোঃ জাফর (৩০)।

প্রথম দিকে জাফরের পায়ে ক্যান্সারের সংক্রমণ দেখা দিলেও পরে তা ছড়িয়ে পরে পুরো শরীরজুড়ে। এক সময় পুরোপুরি শয্যাশয়ী হয়ে পরে জাফর। অভাবের সংসারে তার ব্যায়বহুল চিকিৎসা চালানোও সম্ভব হয়ে উঠেনি। শেষ পর্যন্ত তাঁকে বাচানো সম্ভব হয়নি।

আত্মীয়-স্বজন, দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতা, চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে দীর্ঘ ৫ মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল রাত ১২. ২০ মিনিটে নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

এদিকে জাফরের মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হবার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকসহ হাটবাজারে আলাপচারিতায় উঠে এসেছে তার মৃত্যুর প্রসঙ্গ। অন্যদিকে, তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন