২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৪ আগস্ট ২০২০ www.24ghonta.news৩০ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৫ জিলহজ ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডের বারৈয়ারঢালায় শোক দিবস উপলক্ষে ৭ই মার্চের ভাষন প্রতিযোগীতা ও শোক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ । ৬:৩০ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যাগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগষ্ট) বিকালে টেরিয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া।

শোক দিবসের অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

উক্ত ভাষন প্রতিযোগীতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ২৫ জন প্রতিযোগী অংশ নেয়। ২ নং বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চলনায় উক্ত শোক দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা সাঈদ মিয়া, মোহাম্মদ শাহাজাহান, ঈসমাইল সিরাজী,
উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শায়েস্তা খাঁন সাজু, যুগ্ন আহবায়ক শিহাব উদ্দীনসহ বারৈয়ারঢালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষন প্রতিযোগীদের মাঝে পুরস্কার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন