২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৪ আগস্ট ২০২০ www.24ghonta.news৩০ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৫ জিলহজ ১৪৪১ হিজরি

পাহাড়তলিতে বস্তিতে আগুন, ২ জনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ । ১১:০৯ রাত

চট্টগ্রামের মহানগরীর পাহাড়তলিতে একটি বস্তিতে অগ্নিকাণ্ডে শিশুসহ ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী থানার ইস্পাহানি গেটসংলগ্ন আজমনগর বস্তিতে আগুন লাগে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপিত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

তিনি আরও বলেন, দগ্ধ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন শিশু ও অন্যজন বয়স্ক লোক। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি জানান, বস্তিটিতে আধাপাকা ও কাঁচা বসতঘর রয়েছে। এর মধ্যে কয়েকটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন