২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৫ আগস্ট ২০২০ www.24ghonta.news৩১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৬ জিলহজ ১৪৪১ হিজরি

করোনায় একদিনে আরও ৩৪ প্রাণহানি, নতুন শনাক্ত ২৬৪৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২০ । ৩:৫২ বিকাল

২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৪৪ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৬২৫ জন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৯১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ১২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন