২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৬ আগস্ট ২০২০ www.24ghonta.news১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৭ জিলহজ ১৪৪১ হিজরি

চট্টগ্রামে ৪৩১ নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২০ । ১:০২ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ৩৪ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ২৯ জন এবং উপজেলাগুলোতে ৫ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৮০৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে কেউ মারা যায় নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ৫৮ টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৭ জন এবং উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৯৯ টি নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬৩ টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল চট্টগ্রামের ১০৪ টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরেই ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ৭ টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

শেভরণ ল্যাবে গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

রবিবার (১৬ আগস্ট) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৪৩১ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৪ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৫৮০৯ জন। এর মধ্যে নগরে ১১১৫২ জন এবং উপজেলায় ৪৬৫৭ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : লোহাগাড়া ১, আনোয়ারা ১, ফটিকছড়ি ১, হাটহাজারী ১ এবং মিরসরাই ১ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৫১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৭৩ এবং উপজেলায় ৭৮ জন। এছাড়া নতুন ৪৬ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫২১ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন