২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৭ আগস্ট ২০২০ www.24ghonta.news২ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৮ জিলহজ ১৪৪১ হিজরি

খালেদার ৪ মামলায় স্থগিতাদেশ বহাল আপিল বিভাগেও

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২০ । ২:৫৭ দুপুর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও দারুসসালাম থানায় করা নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল।

২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল চলাকালে মিরপুরের দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন