২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৭ আগস্ট ২০২০ www.24ghonta.news২ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৮ জিলহজ ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে মোটর সাইকেলকে ট্রাকের ধাক্কা,স্বামী-স্ত্রী হতাহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২০ । ৫:৩২ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় শায়লা আকতার (৪৫) নামের এক মহিলা নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে শায়লার স্বামী টিপু সুলতান (৫৫) আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি নগরীর আকবরশাহ থানার পাহাড়তলী এলাকায়।

আজ সোমবার (১৮ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার বাঁশবাড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

ফায়ার সর্ভিস সুত্রে জানা যায়, টিপু সুলতান ও তার স্ত্রী শায়লা আকতার সকালে ঢাকা থেকে মোটর সাইকেল যোগে চট্টগ্রামে আসার পথে বাশঁবাড়ীয়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখি লেইনে একটি দ্রুতগতির ট্রাক মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই শায়লা আকতার নিহত হয়। এতে গুরুতর আহত হন তার স্বামী টিপু সুলতান। কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আহত টিপু সুলতানকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরন করেন।

কুমিরা ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত টিপু সুলতানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসি ও নিহত শায়লা আকতারকে পুলিশের কাছে হস্তান্তর করি।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, মোটর সাইকেলটি সড়কের লাইন পরিবর্তন করে যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক মহিলা নিহত ও তার স্বামী আহত হয়। ট্রাক ও মোটর সাইকেল আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন