২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৯ আগস্ট ২০২০ www.24ghonta.news৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১ মুহাররম ১৪৪২ হিজরি

লোহাগাড়ার ইয়াবা সম্রাট রাসেল ১৭ হাজার ইয়াবা নিয়ে চাঁদপুরে ধরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২০ । ৭:২৪ সকাল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : লোহাগাড়ার ইয়াবা সম্রাট রাসেলসহ তিন মাদক কারবারীকে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে হাতেনাতে আটক করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা পাচারে ব্যবহ্নত একটি মোটরসাইকেল ও নগদ ৭০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ আগষ্ট) রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাচিয়াখালী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

অভিযানে আটকৃতরা হল-চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার সুখছড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে মো: রাসেল (৩৫),
ফরিদগঞ্জ উপজেলার সাছিয়াখালী এলাকার বাসিন্দা আব্দুল হাই পাটোওয়ারীর ছেলে মোঃ মামুন পাটওয়ারী (৪২) ও মোঃ রেজাউল করিম।

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন তাঁর কার্য্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিকদের এই তথ্য জানান।

এ সময় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রকিব বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও আটক মো: রাসেল চট্টগ্রামের লোহাগাড়ার চিহ্নিত ইয়াবা সম্রাট বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন