২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৯ আগস্ট ২০২০ www.24ghonta.news৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১ মুহাররম ১৪৪২ হিজরি

কমানো হচ্ছে করোনা পরীক্ষার ফি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২০ । ২:০১ দুপুর

সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১৯ আগস্ট) সকালে তথ্যটি জানানো হয়েছে।

হাসপাতালে পরীক্ষার ফি ২০০টাকা থেকে কমিয়ে ১০০ টাকা এবং বাসা থেকে নমুনা নিয়ে পরীক্ষা ৫০০ টাকার স্থলে ৩০০ টাকা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

সরকার বিনামূল্যে করোনা পরীক্ষার সুযোগ দেয়ায় উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ করোনা পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করেন-এমন দাবি করে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের গত ১৫ জুনের এক স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে আরটি-পিসিআর পরীক্ষার জন্য ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়।

সেই প্রজ্ঞাপনে বলা হয়, আরটি-পিসিআর পরীক্ষার জন্য আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা করতে হবে। ‘চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪’-এর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য চিকিৎসা সংক্রান্ত সব সুযোগ-সুবিধা বহাল থাকবে। এছাড়া মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে। হাসপাতালে ভর্তি রোগীদের নমুনা পরীক্ষাতেও খরচ হবে ২০০ টাকা। সরকারি সব হাসপাতালের জন্য এ ফি প্রযোজ্য হবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন